Thursday, August 16, 2012

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১২ হাজার ৭০১ জন উত্তীর্ণ হয়েছেন। এরা শূন্যপদের বিপরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন।

এছাড়া সহকারী শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের বিপরীতে প্রার্থী নির্বাচনের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে ১৫ হাজার ১৯ জনকে উপজেলা/থানাওয়ারি প্রাথমিক শিক্ষক পুল গঠনের জন্য নিয়োগের সুপারিশ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে ১২ হাজার ৭০১ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।

এদের জেলাওয়ারি তালিকা জেলা শিক্ষা অফিসে পাঠানো হবে বলে জানান তিনি।

এবার প্রথমবারের মত শিক্ষক পুল গঠন করে সেখানে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

গত ২৪ ফেব্র“য়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় নয় লাখ সাত হাজার ৯২৬ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ৪৪ হাজার ৬০৯ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়।

Late time of SundorBan Express

To day sundorban Express train coming late of approximately 4 hours.............. The change time is from 6.20 to 9.30 in Kamlapur Railway Station.